Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার দেওয়া সরকারের কাজ আমরা তাই করছি-আইনমন্ত্রী

অমিত হাসান অপু:   |   সোমবার, ০৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার দেওয়া সরকারের কাজ আমরা তাই করছি-আইনমন্ত্রী

আইনমন্ত্রী বলেন আমরা বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব সবার,আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার দেওয়া এবং সুবিধা দেওয়া সরকারের কাজ এবং সেই ভাবে সুবিধা অধিকার দিয়ে আসছি দিয়ে আসবো।

আজ সোমবার (৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সদর শ্রী শ্রী রাধামাধব আখড়া দুর্গাপূজা পরিদর্শন কালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক আরোও বলেন আমার দায়িত্ব হচ্ছে আপনারা যাতে আপনাদের পূজা প্রাত্যহিক কাজকর্ম নির্বিঘ্নে করতে পারেন।আপনাদের এই কথা দিতে পারি বাংলাদেশে সর্বত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

এসময় আইনমন্ত্রী বলেন তিনি (মির্জা ফখরুল)যেটা বলেছেন মনে হচ্ছে তাদের বোধোদয় হয়েছে সেটা যদি ধরে রাখতে পারেন খুব ভালো কথা।আঅসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রী এ কথা বলেন।

এসময় বিভিন্ন পূজা মন্ডপ কমিটির হাতে নগদ অর্থ প্রদান করেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে সমীর চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চন্দন কুমার ঘোষ সভাপতি শ্রী শ্রী রাধামাধব কেন্দ্রীয় মন্দির, শুভেচ্ছা বক্তব্য রাখেন অলক কুমার চক্রবর্তী সাধারণ সম্পাদক শ্রী শ্রী রাধা মাধব কেন্দ্রীয় মন্দির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী সনি আক্তার সুচি  সহ আরো অনেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ