Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সক্রিয় স্থানীয় সিন্ডিকেট আখাউড়া স্থলবন্দর দিয়ে পাচার হওয়া হিরোইন আগরতলায় জব্দ।

রওনক ইসলাম   |   রবিবার, ১১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সক্রিয় স্থানীয় সিন্ডিকেট আখাউড়া স্থলবন্দর দিয়ে পাচার হওয়া হিরোইন আগরতলায় জব্দ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের তালিকায় এবার যোগ হল হেরোইন। এ বন্দর দিয়ে যাওয়া দুই কেজি ২৩ গ্রাম হেরোইনসহ ভারতীয় এক
নাগরিককে আটক করেছে সেখানকার কাস্টমস কর্তৃপক্ষ্ তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ওপারের আগরতলা ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারি কমিশনার অভ্যুদয় গুহ এর একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে হেরোইন জব্দ করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া জাগরণত্রিপুরা পত্রিকার অনলাইন ভার্সনেও এ খবর ছাপা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হেরোইনসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ভারতের মিজোরাম রাজ্যের সারচিপ জেলার বাসিন্দা থমাস। তিনি দোহা থেকে বিমানে ঢাকায় আসেন। সেখান থেকে আখাউড়ায় এসে স্থলবন্দর দিয়ে ৯ জুন ভারতের আগরতলায় যান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই ব্যক্তি কালো রংয়ের স্যুটকেসে করে এর ভেতর এক্সরে-রোধক কাগজের বোর্ড দিয়ে মুড়িয়ে দু’টি প্যাকেটে করে হেরোইন নিচ্ছিলেন।এটি এক্সরে মেশিনেও ধরা পড়েনি। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাদা হেরোইন পাউডার উদ্ধার করা হয় খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে
অত্যাধুনিক মেশিন থাকলেও আনার পর গত এক মাসেও তারা সেটি ব্যবহার করেননি। অভিযোগ আছে, কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে ওপার থেকে নিয়মিতই মোবাইল ফোন, পোশাকসহ নানা সামগ্রী বাংলাদেশে আসছে।

স্থানীয় ব্যবসায়ি, প্রভাবশালী মহলও এর সঙ্গে জড়িত।
সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারি বাস থেকে বিপুল মোবাইল ফোন সেট উদ্ধার করে ভারতীয় কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ