Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সরকার আদালতে কখনও হস্তক্ষেপ করে না:আখাউড়ায়–আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সরকার আদালতে কখনও হস্তক্ষেপ করে না:আখাউড়ায়–আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আমি গত পরশুদিন বলেছি আজকেও বলছি। সরকার আদালতের কোন মামলা চলাকালীন সময়ে বা আদালতে মামলা হওয়াতে আদালতে কখনও কোন মন্ত্রণালয়ে হস্তক্ষেপ করে না। মামলা আদালতে চলছে আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত দিচ্ছে। আমি এটর্নি জেনারেলের কাছ থেকে শুনেছি হাইকোর্টে যে জামিন দেওয়া হয়েছিল। সেখানে আইনের কিছু ব্যত্যয় ঘটেছিল সেজন্য তিনি আপিল বিভাগে গিয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে বিএনপি নেতাদের জামিন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার তিনজন আইনজীবিকে আদালতে তলব প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের বিজ্ঞ জেলা জজ এবং অন্যান্য বিচারকগণ মাননীয় প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন এবং একটি ভিডিও পাঠিয়েছেন সেখানে দেখা গেছে একজন বিচারকের প্রতি তাদের (আইনজীবি) আচরণ খারাপ ছিল। সেটা আমি শুনেছি। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি কনটেম্পট রুল ইস্যু করেছে। এখন এটা বিচারিক ব্যপার। আদালত বিচার করবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম,আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খাঁন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন সহ আরো অনেকে।

এর আগে তিনি ঢাকা থেকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে দশটায় আখাউড়া এসে পৌঁছায়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ