Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সাড়া ফেলেছে ‘নাকাব’, শাকিবকে শুভকামনা জানালেন জিৎ…

  |   শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সাড়া ফেলেছে ‘নাকাব’, শাকিবকে শুভকামনা জানালেন জিৎ…

আখাউড়ার আলো ২৪ বিনোদন ডেস্ক#কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এই প্রতিষ্ঠানের ছবিতে প্রথমবারের মতো অভিনয় করলেন শাকিব খান। ছবির নাম ‘নাকাব’। রাজিব বিশ্বাস পরিচালিত এই ছবি শুক্রবার (২১ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। সেখানকার শতাধিক হলে ছবিটি মুক্তি পেয়েছে বলে জানা গেছে।

মুক্তির পর ‘নাকাব’ সিনেমাটি বেশ ভালো সাড়া ফেলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া হল মালিকরাও সন্তুষ্টি প্রকাশ করছেন এবং দু’এক দিনের মধ্যে ব্যবসা আরো বাড়বে বলেও তারা প্রত্যাশা করছেন।

শাকিবের ‘নাকাব’-এর প্রতি শুভকামনা জানিয়েছেন কলকাতার সুপারস্টার জিৎ। জনপ্রিয় এই নায়ক টুইট করে বলেছেন, এসভিএফ, নুসরাত জাহান, সায়ন্তিকা ব্যানার্জি, শাকিব খান ও নির্মাতা রাজিব বিশ্বাসসহ পুরো ‘নাকাব’ টিমের জন্য অনেক শুভকামনা রইলো।

ভৌতিক গল্পে আবর্তিত ‘নাকাব’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়া আরো আছেন কলকাতার অভিনেতা রুদ্রনীল ঘোষ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ