Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সাবেক আইন মন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা।

রওনক ইসলাম   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সাবেক আইন মন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা।

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকসহ চারজনের নামে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আখাউড়া) আদালতে মামলা হয়েছে।

২০১৮ সালে হওয়া আমীর খা হত্যাকান্ডের ঘটনায় এ মামলা দায়ের হয়।২৯ সেপ্টেম্বর মামলায় অভিযোগ করা হয়, আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলকে অসামাজিক কার্যকলাপে সায় না দেওয়ায় হত্যাকান্ড ঘটানো হয়। আদালত এক আদেশে এ সংক্রান্ত কোনো মামলা থানায় আছে কিনা এর নথি তলব করেছেন।

মামলার বাদী হলেন, হত্যাকান্ডের শিকার চানপুর গ্রামের আমীর খার স্ত্রী লাকী বেগম। সাবেক আইনমন্ত্রী ও সাবেক মেয়র বাদেও মামলার আসামীরা হলেন, আখাউড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার ও এস. আই আব্দুল হালিম।

মামলায় অভিযোগ করা হয়, তাকজিল খলিফা চানপুর এলাকার তার মালিকাধীন একটি বাড়িতে প্রায়ই অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতেন। এ ঘটনায় বাধা দেন আমীর খা। এতে তাকজিল খলিফা ক্ষিপ্ত হন। ২০১৮ সালের ২১ মে আনিসুল হক ও তাকজিল খলিফার নির্দেশে দুই পুলিশ কর্মকর্তা এসে আমীর খানকে নিয়ে যান।

২৫ মে উপজেলার বনগজ এলাকায় আমীর খার লাশ পাওয়া যায়। দুই পুলিশ কর্মকর্তা গুলি করে এ হত্যাকান্ড ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় আখাউড়া থানা পুলিশ মামলা দায়ের করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ