| শনিবার, ১১ এপ্রিল ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
নিজস্ব প্রতিবেদক:পরবর্তী নির্দেশ পর্যন্ত এবার লক ডাউন ঘোষণা করা হয়েছে সিলেট জেলাকে৷ শনিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাশক কাজী এম. এমদাদুল ইসলাম।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে জানিয়ে তিনি বলেন, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না।
জেলার অভ্যন্তরে আন্তউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এসব আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।