Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সীমান্তে পা রেখেই বাংলাদেশকে কাছের বন্ধু বললেন –ভারতের নতুন হাই কমিশনার

  |   সোমবার, ০৫ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সীমান্তে পা রেখেই বাংলাদেশকে কাছের বন্ধু বললেন –ভারতের নতুন হাই কমিশনার

আখাউড়া প্রতিনিধি:

দায়িত্ব নিয়ে সীমান্ত পা রেখেই বাংলাদেশকে সবচেয়ে কাছের বন্ধু বলে আখ্যায়িত করেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ভারতের ত্রিপুরা হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার(৫অক্টোবর) সকালে বাংলাদেশের প্রবেশের সময় সাংবাদিকদের কাছে নিজের অনুভূতির কথাও জানানও ওই কূটনৈতিক।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সকাল ১০টার দিকে আখাউড়া স্থলবন্দরে আসেন। করোনা পরিস্থিতির কারণে তিনি বিমানে না গিয়ে আখাউড়া দিয়ে ঢাকায় যাওয়ার পথ বেছে নেন বলে জানা গেছে। দুপুরে ঢাকায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। এছাড়া বাংলাদেশকে আমরা সবচেয়ে কাছের বন্ধু হিসেবে মনে করি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমাদের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা শুনব এবং উভয় দেশের প্রধানমন্ত্রীকে সেটি জানাব।’

নতুন ভারতীয় হাইকমিশনারকে আখাউড়া স্থলবন্দরে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. মিজানুর রহমান প্রমুখ। পরে তিনি সড়ক পথে ঢাকায় যান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ