Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশী যুবক নিহত

অমিত হাসান অপু:   |   বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশী যুবক নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ধনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে সৌদি রেমিটেন্স যোদ্ধা সোহেল (২৬)নিহত হয়েছে ।

পরিবারের স্বচ্ছতা ফিরিয়ে আনতে তিন বছর আগে সৌদি আরবে গমন করেন সোহেল। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কফি হাউজে কর্মরত ছিলেন সোহেল ।

গত সোমবার (৬ ডিসেম্বর) রাতে সোহেল কর্মক্ষেত্রের কাজ শেষে বাসায় ফিরছিলেন।

 

রাজধানী রিয়াদ শহরের অদূরে আতিকা ইশারা (সিগন্যাল) নামক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় আহত হন সোহেল। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

সোহেলের মৃত্যু সংবাদে তার পরিবার এবং এলাকাজুড়ে শোকের ছাড়া নেমে আসে,পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারের সকলে I

 

পারিবারিক সূত্রে জানা যায় যে, সোহেলের বৈবাহিক জীবনে এক বছর বয়সের একটি মেয়ে রয়েছে। পরিবারেরও তেমন কোনো সম্পদ নেই।সরকারের নিকট আর্থিক ও সার্বিক সহযোগিতা চেয়েছেন মৃত সোহেলের পিতা আব্দুল লতিফ I

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ