| রবিবার, ০৫ এপ্রিল ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
অমিত হাসান অপু,স্টাফ রিপোর্টার:
ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। সরকারের বিধি বিধান ও করোনার নিয়ম অনুযায়ী জেলা নেতা কর্মিদের উপস্হিতিতে আজ রবিবার বিকাল ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, অতিরিক্ত মহাসচিব ও ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক এড. রেজাউল ইসলাম ভূইয়া বলেন, করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের ফলে স্বল্প আয়ের মানুষেরা বেকার হয়ে পড়ছে তাই আজ রবিবার থেকে জেলা জাতীয় পার্টি সাধ্য অনুযায়ী করোনা আতংকে গৃহবন্ধি কর্মহীন দরিদ্র মানুষদের মধ্যে চাল, আটা, আলু, পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরো বলেন দেশের এই ক্লান্তি লগ্নে বরাবরের মত ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতারা সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকবে।
ইতিমধ্যে স্বল্প আয়ের মানুষের পাশে থাকার জন্য সংগঠনের সকল নেতা-কর্মিকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ গ্রহনের জন্য কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন দুলু, সাংগঠনিক সম্পাদক তারেক আদেলসহ ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টি, যুব সংহতি, ওলামা পার্টি, জাতীয় সেচ্চাসেবক পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় ছাত্র সমাজের নেত্রীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন দুলু বলেন, যেকোন দূর্যোগ মোকাবেলায় ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জনগনের পাশে থাকবে। সাংগঠনিক সম্পাদক তারেক আদেল বলেন, আমার প্রয়াত বাবা সাবেক ডেপুটি মেয়র জাহঙ্গীর মোহাম্মদ আদেল এর মত আমিও ব্রাহ্মণবাড়িয়ার মানুষের পাশে আছি এবং থাকব।