Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় বিদেশী পিস্তলসহ এক যুবক আটক

  |   সোমবার, ০৬ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় বিদেশী পিস্তলসহ  এক যুবক আটক

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশী পিস্তলসহ দেলোয়ার হোসেন নামে এক যুবক কে আটক করেছে কসবা থানা পুলিশ ।৬ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা সদরের আকছিনা এলাকা থেকে একটি বিদেশী ৭.৬৫ এমএম পিস্তল,একটি খালি ম্যাগাজিনসহ আটককৃত মো. দেলোয়ার হোসেন (২২)আকছিনা কুল্লাবাড়ির ফিরোজ মোল্লার পুত্র।

থানা পুলিশ সূত্রে জানায়, দেলোয়ার রাজধানী ঢাকায় অবস্থান করতো। সেখানে সে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিলো। করোনা ভাইরাসের কারণে সম্প্রতি ঢাকায় অঘোষিত লকডাউন শুরু হলে দেলোয়ার গ্রামের বাড়িতে চলে আসে। স্থানীয় লোকজনের সহায়তায় কসবা থানার উপ-পরিদর্শক(এসআই) মোখলেছুর রহমান সোমবার দুপুর দুইটার দিকে থানা এলাকাধীন কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা মহিউসুন্নাহ মাদ্রাসার সামনের রাস্তা থেকে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশী ৭.৬৫ এমএম পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন,দেলোয়ার ঢাকার একজন চিহিৃত ছিনতাইকারী। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।ঢাকায় লকডাউনের ফলে সম্প্রতি সে তার গ্রামের বাড়িতে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ