| মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার আমতলী বাজারে বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার।
বাজার মনিটরিংয়ের সময় ন্যায্য মূল্যের চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রয় ও পণ্য তালিকা না থাকার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার জানান, উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং করা হয়।এসময় ৩ টি দোকানে দ্রব্যপণ্য অতিরিক্ত দামে বিক্রয় এবং পণ্যের মূল্যে তালিকা না থাকার অপরাধে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ধারায় এ জরিমানা করা হয়েছে।
এছাড়াও বাজারে যেন দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল থাকে সে জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।