Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টির উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টির উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অমিত হাসান অপু,স্টাফ রিপোর্টার:
ব্রাক্ষণবাড়িয়া জেলা জাতীয় পার্টির উদ্যোগে আজ ৩য় দিন পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গরীব, অসহায় ও দুস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওয়াহিদুল হক ওয়াহাব, যুগ্ম আহবায়ক বশির আহম্মেদ কমিশনার, জামসেদুর রহমান জমসিদ,মাহাবুর রহমান মাহাবুব, যুগ্ম সদস্য সচিব নাছির আহমেদ খান, ইকরাম মোল্লা, জেলা কমিটির সদস্য জেলহারুল ইসলাম লিটন,সাহেদুর রহমান মাস্টার, মোঃ তোহা,আবু কাউসার ভূঞা,হাসান,মাসুদ রানা,মামুন খান,কাসেম হাজারি,,যুবনেতা আরিফুর রহমান আরিফ,জেলা ছাত্র সমাজের সভাপতি জাহিদ হোসেন জোটন, এনামুল হক বাচ্চু,বাসিদ মিয়া,,মহিলা পার্টির সভানেত্রী রোমানা আক্তার শেমলী ইদ্রীস মিয়া, আনিসুর ইসলাম,কাজী সাহেদ, মোজাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম রিদয়সহ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেলিফোনের মাধ্যমে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, অতিরিক্ত মহাসচিব ও ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক জননেতা এড. রেজাউল ইসলাম ভূইয়ার বলেন, গত ৫ই এপ্রিল থেকে ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টি জেলার বিভিন্ন স্হানে ত্রাণ সামগ্রী বিতরণ করছে।আপনারা ইতিমধ্যেই জানেন করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের ফলে স্বল্প আয়ের মানুষেরা বেকার হয়ে পড়ছে তাই জেলা জাতীয় পার্টি সাধ্য অনুযায়ী করোনা আতংকে গৃহবন্ধি কর্মহীন দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে।তিনি আরো বলেন, এই ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যহত থাকবে ।পার্টির নির্দেশনা অনুযায়ী স্বল্প আয়ের অসহায় মানুষের জন্য সংগঠনের সকল নেতা-কর্মিরা নিরলসভাবে কাজ করছে। তিনি ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ গ্রহনের জন্য জেলা নেতা কর্মিদের ধন্যবাদ জানায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ