Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নাসিরনগরে ঘর থেকে বের হয়ে দোকানে বসে আড্ডা দেয়ায় ১৩ জনকে জরিমানা

  |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নাসিরনগরে ঘর থেকে বের হয়ে দোকানে বসে আড্ডা দেয়ায় ১৩ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কোন কারণ ছাড়াই ঘর থেকে বের হয়ে দোকানে বসে আড্ডা দেয়ার অভিযোগে ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযানে চালিয়ে তাদের এ অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার পুলিশের সহযোগিতায় পৃথক এ অভিযানে অংশ নেন।

উপজেলা নাজমা আশরাফী মঙ্গলবার সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের বিভন্ন বাজার ঘুরে এ অভিযান পরিচালনা করেন। মাইকিং করে জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি। এসময় বিনা করাণে ঘোরাফেরার কারণে ১০ জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের সাত হাজার পাঁশত টাকা আর্থিক জরিমানা করেন।

অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার উপজেলার কুন্ডা ও ভলাকুট ইউনিয়নে অকারণে ঘোরাফেরার কারণে ৩ যুবককে এক হাজার পাঁচশ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী জানান, সরকার জনসাধারণকে বারবার ঘরে থাকার জন্য বললেও তারা শুনছেনা। তাই প্রতিদিনের মতোই নিয়মিত অভিযানে বের হয়ে কোন কারণ ছাড়া ঘর থেকে বের হয়ে দোকানে বসে আড্ডা দেয়ার বিষয়টি প্রমাণ হওয়ায় তাদের এ অর্থদন্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ