Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ টাকা দরের ৪০০ বস্তা চালসহ নৌকাডুবি

  |   বুধবার, ০৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ টাকা দরের ৪০০ বস্তা চালসহ নৌকাডুবি

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা চালসহ একটি নৌকা ডুবে গেছে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের স্পিডবোড ঘাটের কাছে তিতাস নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

চালগুলো নবীনগর খাদ্যগুদাম থেকে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে চালগুলো কোন ডিলারের সেটি নিশ্চিত করে জানা যায়নি। চালের বস্তাগুলো উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম জানান, খাদ্যগুদাম থেকে নদীপথে দু’টি নৌকায় করে ৫২৮ বস্তা চাল বীরগাঁওয়ে যাচ্ছিল। এর মধ্যে একটি নৌকায় ১২৮ বস্তা ও আরেকটিতে ৪০০ বস্তা চাল নেয়া হয়। ৪০০ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ