Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় স্বেচ্ছায় গ্রাম লকডাউন করলেন গ্রামবাসী

  |   বুধবার, ০৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় স্বেচ্ছায় গ্রাম লকডাউন করলেন গ্রামবাসী

অমিত হাসান অপু:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপে শহর এলাকায় লোকজন আইন মেনে চলছে। তবে গ্রামের বাজার ও দোকান গুলোতে কিছু উৎসুক মানুষের ভিড় লেগে থাকে।

বিশেষ করে সন্ধ্যার পর গ্রামের দোকানে লোকজনের আড্ডায় জমে ওঠেন। এমতাবস্থায় উপজেলার বিভিন্ন গ্রামের সচেতন লোকজন এগিয়ে এসেছেন। নিজেদের সুরক্ষার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে গ্রামকে লকডাউন ঘোষণা করেছেন।

গত সোমবার দুপুরে উপজেলার পৌর শহরের নারায়ন পুর গ্রামের বাসিন্দারা গ্রামকে লকডাউন করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিশেষ প্রয়োজন ছাড়া গ্রামে প্রবেশ ও বাহির নিষিদ্ধ করেছেন।

সেই সাথে গ্রামের প্রবেশপথ বন্ধ করে বসানো হয় পাহারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর প্রচার হলে পৌরশহরের অন্যান্য গ্রামের লোকজন এধরনের পদক্ষেপ গ্রহন করেছেন।

আজ বুধবার একের পর এক তারাগন, রাধানগর,লাল বাজার,কালিনগর,ধাতুর পহেলা,হারকোট সহ শহরের অনেক পাড়া মহল্লা মানুষেরা নিজেরা লকডাউন ঘোষণা করেন।

করোনাভাইরাস এখন সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এ ভাইরাসের কোন প্রতিষেধক আবিস্কার হয়নি। সামাজিক দুরত্ব বজায় রাখতে পারলেই এ ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যাবে।

আখাউড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ তানজিল শাহ তচ্ছন বলেন,আমরা সরকারের নির্দশনা মোতাবেক আজ থেকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতেই সচেতন লোকজন মিলে স্বেচ্ছায় নিজেদের গ্রামকে রক্ষায় লকডাউন করে দিয়েছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ