Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ৮ জনের নমুনা সংগ্রহ

  |   বুধবার, ০৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ৮ জনের নমুনা সংগ্রহ

আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ঢাকা থেকে আগত একই পরিবারের ৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপসর্গ না থাকায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানিয়েছেন।

তাদের সবার বাড়ি আখাউড়া মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে।স্থানীয়রা জানায়, গত চারদিন আগে এই পরিবারের ৮জন ঢাকা থেকে গ্রামের বাড়ি মোগড়া গঙ্গানগর গ্রামে আসে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন তাদেরকে আজ বুধবার হোম কোয়ারেন্টাইনে রাখেন এবং আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায়ের নেতৃত্বে ৫ জনের একটি টিম তাদের করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করেন।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, ঢাকা থেকে আগতদের মধ্যে কোন করোনার উপসর্গ নেই। নিরাপত্তার জন্য তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ