Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু

  |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
করোনার উপসর্গ নিয়ে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামের ৫০ বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে আসা এই মহিলা ।

বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে শশুর বাড়িতে মারা যান। তিনি কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশিতে ভুগলেও গোপন রেখেছিলেন।

ধরখার ইউনিয়ন পরিষদ সদস্য মো. ফারুক মিয়া জানান, এই মহিলা ১০-১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে তিনি রাণীখারে আসেন। এই মহিরার স্বামী নারায়ণগঞ্জে বেসরকারি চাকুরি করেন। আজ সকালে এই মহিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

পরিবারের লোকজন দাবি করছে স্ট্রোক (উচ্চ রক্তচাপ) করে মারা গেছেন। তবে গ্রামের অনেকেই জানিয়েছেন গত কয়েকদিন ধরেই তিনি জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। বিষয়টি পরিবারের লোকজন গোপন রাখেন। এই মহিলার মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মহিলা নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয় কেউ আগে থেকে জানায় নি। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের জন্য যাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ