Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে হ্যান্ডওয়াশ তৈরি ও বিক্রির দায়ে এক প্রতিষ্ঠান কে সিলগালা।

  |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে হ্যান্ডওয়াশ তৈরি ও বিক্রির দায়ে এক প্রতিষ্ঠান কে সিলগালা।

আখাউড়ার আলো২৪ ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে হ্যান্ডওয়াশ তৈরি ও বিক্রির দায়ে শুক্রবার এক প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার নাটাই (দ.) ইউনিয়নের কালিসিমা এলাকায় অবৈধভাবে হ্যান্ডওয়াশ তৈরি ও বিক্রি হচ্ছে বলে খবর আসে। ওই খবরের ভিত্তিতে দুপুরে কে. এম. বি. আর অ্যান্ড কোং নামে প্রতিষ্ঠানকে সিলগালা করার পাশাপাশি জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

 

এ সময় তৈরিকৃত হ্যান্ডওয়াশ ও হ্যান্ডওয়াশ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত্য বৈদ্য, বাজার পরিদর্শক নাজমুল হকসহ সদর থানার পুলিশ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ