Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভৈরব থানা পুলিশের এক এসআই করোনায় আক্রান্ত হওয়ায় থানার ১৫ পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে

  |   রবিবার, ১২ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভৈরব থানা পুলিশের এক এসআই করোনায় আক্রান্ত হওয়ায় থানার ১৫ পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হওয়ায় থানার ১৫ পুলিশ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত ব্যক্তি ভৈরব থানার সদস্য হওয়ায় তার সংস্পর্শে আসা ১৫ জন পুলিশ সদস্যদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ প্রদান করা হলো।

জেলা থেকে আগত অতিরিক্ত পুলিশ সদস্য ও থানার অন্যান্য সদস্যদের সাহায্যে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করবেন বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়াও কিছু এলাকাকে লাল পতাকা চিহ্নিত করে অবরুদ্ধ করা হয়েছে এবং ওই এলাকাগুলোতে আসা-যাওয়ার ক্ষেত্রে জনসাধারণের চলাচলে কঠোরভাবে সীমিত করা হয়েছে।

সন্ধ্যা ৬টার পর ঘর হতে কেউ বের হতে পারবেন না এবং এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে জাতীয় মহাসড়ক ব্যতীত উপজেলা ও ইউনিয়নের যেকোনো সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী জরুরী পরিসেবাসমূহ আওতাবহির্ভূত থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ