Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ১০ টাকা কেজি চালের ১৪ বস্তা চাল আটক

  |   রবিবার, ১২ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ১০ টাকা কেজি চালের ১৪ বস্তা চাল আটক

আখাউড়ার আলো২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি ভাবে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি ধরে বিক্রির জন্য বরাদ্দকৃত চাল অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে ১৪ বস্তা চাল রাস্তার মধ্যে আটক করা হয়েছে।

( ১২ এপ্রিল) সকাল ১১টার সময় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় রাস্তার মধ্যে এ চাল গুলো আটক করা হয়।

জানা যায়, উপজেলার বিষ্ণুপুর রানোর বাজারের ডিলার মো: শাহিন মিয়ার গোডাউন থেকে টমটম গাড়ি দিয়ে নেয়ার পথে দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় স্থানীয়দের হাতে গাড়িসহ ১৪ বস্তা চাল আটক করা হয়। এসময় স্থানীদের খবর পেয়ে এলাকার ইউপি সদস্য আক্তার মিয়া,হোমায়ন মিয়া ও শিল্পী তাভরিজ সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়।

তাবরিজ সরকার বলেন, আমরা খবর পেয়ে ঘটনার স্থলে যায়। গিয়ে টমটম চাকলকে জিঞ্জাসা করলে তারা বলেন, ডিলার শাহিন মিয়া এ চাউল বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যানে নিকট রেখে আসতে পাঠিয়েছেন। পরে আমরা উপজেলা প্রশাসনকে অবগত করি। তার পর প্রশাসনের লোকজন এসে চালগুলো উপজেলায় নিয়ে গেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মেহের নিগার বলেন, আমি খবর পেয়ে লোক পাঠিয়েছি। চাল গুলো উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে এবং চাল চোরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ