Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নবীনগর থেকে কসবা আসার প্রবেশপথ বন্ধ ঘোষণা

  |   বুধবার, ১৫ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নবীনগর থেকে কসবা আসার প্রবেশপথ বন্ধ ঘোষণা

রিপোর্ট ধারাভাষ্যকার উজ্জ্বল হোসেন জীবন:নবীনগর উপজেলা থেকে কসবা উপজেলায় আসার অন্যতম প্রবেশ পথ হলো কবি এস এম শাহনূর’র জন্ম গ্রাম বল্লভপুর ব্রীজ।ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউন ঘোষণা করা হলেও নবীনগর থেকে প্রতিদিন এই বল্লভপুর ব্রীজ দিয়েই শত শত মানুষ অবাধে চলাফেরা ও কসবায় প্রবেশ করতো।

গত১৪ এপ্রিল কসবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা টানিয়ে বল্লভপুর ব্রিজে ব্যারিকেড সৃষ্টি করা হয়। যাতে অবাধে লোকজন প্রবেশ অথবা বাহির হতে না পারে।

কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ উল আলম জানান মান্যবর জেলা প্রশাসকের নির্দেশে কসবা উপজেলা কে করোনা সংক্রমণ থেকে বাঁচাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরো জানান, ইতিমধ্যেই গোপীনাথপুর,নয়নপুর,কুটি’র প্রবেশ পথ দিয়ে কসবায় যেন লোকজন প্রবেশ করতে না পারে সেই পথ গুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এই প্রতিবন্ধকতা আক্রোশের নয়,এটি দুই উপজেলার মানুষের নিরাপত্তার জন্যই করা হয়েছে।” তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব লোকমান হোসেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মঈনুল ইসলাম, কাইতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব,মোঃ শওকত আলী, মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, মোঃ আলম মিয়া, মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব, মোঃ শাহ আলম,

উল্লেখ্য বন্ধ হওয়া বল্লভপুর ব্রিজে দুজন গ্রাম পুলিশ ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে, যাতে জরুরী প্রয়োজনীয় যেমন (এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, প্রশাসনের গাড়ি, জরুরী খাদ্যসামগ্রীর) গাড়ি যেন প্রবেশ ও বাহির হতে পারে।

 

 

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ