Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার জেল জরিমানা।

  |   বুধবার, ১৩ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার জেল জরিমানা।

বিশেষ প্রতিনিধি: আজ বুধবার সকালে আখাউড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত মো: রুবেল(১৮) নামে এক মাদক বিক্রেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানাগেছে, বিজিবি ২৫ ব্যাটালিয়ন সদস্যদের সহায়তায় দুপুর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর গ্রামে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় ১৬ পিস ইয়াবাসহ মো: রুবেল মিয়াকেকে আটক করা হয়। আটককৃত মাদক বিক্রেতা মো: রুবেল মিয়াকে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯১ (১) এর ৯ (ক) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে তাকে। দন্ডপ্রাপ্ত মো: রুবেল নবীনগর উপজেলার কোনাপুর গ্রামে। তার পিতার নাম মো: লোক্কু মিয়া। তাৎক্ষনিক মাদক বিক্রেতাকে সাজা দেওয়ায় স্থানীয় লোকজন ভ্রাম্যমাণ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান মো: কামাল ভুইয়া, বিজিবির মনিয়ন্দ ক্যাম্পের ইনচার্জ জুনিয়র কমান্ডিং কর্মকর্তা সুবেদার মো: বদরউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, মনিয়ন্দ এলাকার বেশ কিছু পয়েন্ট দিয়ে ইয়াবা সহ মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। ভ্রাম্যমান আদালত এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়। সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ