Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির শোক

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির শোক

আখাউড়ার আলো২৪ ডেস্ক:মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংবিধান প্রণেতাদের অন্যতম প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুর স্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র মা মুক্তিযোদ্ধা জাহানারা হক শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

 

শোক বার্তায় তিনি বলেন, মুক্তিযুদ্ধা জাহানারা হক ছিলেন একজন সৎ ও সাহসী রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে দেশ হারিয়েছে একজন শ্রেষ্ঠ সন্তানকে এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী হারিয়েছে তাদের একজন আপন মানুষকে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

 

উল্লেখ্য, জাহানারা হক গত বছরের ২৭ অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ