| মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া এবং অসহায় ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে
ভাতশালা প্রবাসী কল্যান ফান্ড এবং ভাতশালা ফ্রেন্ডশীপ ক্লাবের সদস্যরা।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশাল,দতাইসার,জারুইলতলা,দুবল ও বাসুদেব
এলাকার দুই শতাধিক পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ওই সংগঠন। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, পেঁয়াজ, তেল প্রভৃতি।
ভাতশালা প্রবাসী কল্যান ফান্ড এবং ভাতশালা ফ্রেন্ডশীপ ক্লাবের সদস্যদের আর্থিক সহযোগিতায়
প্রায় লক্ষাধিক টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ভাতশালা ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি জুবায়ের আহমেদ।
তিনি বলেন, সারা বিশ্ব আজ মহামারি করোনায় বিপন্ন। এই সময়ে আমাদের ঘরে থাকা সবচেয়ে নিরাপদ। কিন্তু সবার পক্ষে ঘরে থাকা কঠিন, কারণ যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে একটানা এতদিন কাজ না করে সংসার চালানো অসম্ভব। তাই বন্ধুদের কষ্টার্জিত অর্থে ও শ্রমে এই ত্রাণের ব্যবস্থা করেছি। আমরা আশা করবো আমাদের মতো অন্যরাও এগিয়ে আসবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাতশালা গ্রামের প্রবীণ মুরুব্বি আবু বক্কর সিদ্দিকী, শাহীন ভূইয়া,আবু তাহের ভূঁইয়া,ছানা ভূইয়া, ভাতশালা ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি জুবায়ের আহমেদ,প্রচার সম্পাদক ফখরুদ্দীন,আরাফাত,ইয়ামিন,বাইজিদ প্রমুখ।