| মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
তুষার তার ফেইসবুক আইডিতে গত ২০ এপ্রিল লিখেন “আজ ২০-০৪-২০২০ ইং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ায় করোনা ভাইরাস কোভিড-১৯ পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়।
সামাজিক দূরত্বের নমুনা দেখেন।
পুরো দেশটাই বি বাড়িয়া….. বলদ বাড়িয়া।”
বাদী রুবেল জানান, এখানে তিনি ব্রাহ্মণবাড়িয়াকে বলদ বাড়িয়া বলে ব্রাহ্মণবাড়িয়া বাসীর মনে কষ্ট,মানহানি ও ক্ষোভ উস্কে দিয়েছেন। এছাড়াও ২০১১ সালে সরকার কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে বিবাড়িয়া বলা নিষেধ করা হয়। কিন্তু তা সত্বেও তিনি বি বাড়িয়া বলে আইন ভঙ্গ করেছেন। রুবেল আরো বলেন, তিনি তার ফেইসবুক আইডিতে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে কুটুক্তি করার পর এখন পর্যন্ত কোন প্রকার অনুসূচনা মূলক স্ট্যাটাস দেননি ও সেই কুটুক্তি মূলক স্ট্যাটাম ডিলিট করেননি। ফলে ব্রাহ্মণবাড়িয়ার ৩২ লক্ষ মানিষের মনে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রুবেল অচিরেই আব্দুন নূর তুষারকে গ্রেফতারের দাবী জানান।