| বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮ | প্রিন্ট | ১৯৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
মোঃ সাইফুল ইসলাম# আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ শুরু হয়েছে। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আইন মন্ত্রীর নির্দেশে গরিব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।
আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৭,২১৫ জনকে ১০কেজি করে ৭২.২১ মে: টন চাউল বিতরণ করা হয়। আজ সকালে চাউল বিতরণ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুজ্জামান, উদ্ভোধনকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন আইন মন্ত্রীর নির্দেশে আখাউড়া উপজেলার ৭,২১৫ জন গরিব ও দুস্থ্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যহত থাকবে।
চাল বিতরণের সময় প্রত্যেক ইউনিয়ন এর চেয়ারম্যান সহ সকল ওয়ার্ডে মেম্বারগন উপস্থিত ছিলেন।