Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আইনমন্ত্রীর মায়ের জানাজার ছবি নিয়ে ফেইসবুকে গুজব ছড়ানোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে  মামলা

  |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আইনমন্ত্রীর মায়ের জানাজার ছবি নিয়ে ফেইসবুকে গুজব ছড়ানোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে  মামলা

 ডেস্ক রিপোর্ট:আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মায়ের জানাজার নামাজের ছবি নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

বুধবার (২২ এপ্রিল) রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

 

 

 

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ভোররাতে আইনমন্ত্রীর মা জাহানারা হক ঢাকার এ্যাপেলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। ওইদিন বিকেলে মাত্র ২০/২৫ জনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কিন্তু একটি কুচক্রি মহল অন্য একটি জানাজার নামাজের ছবি এডিট করে আইনমন্ত্রীর মায়ের জানাজার নামাজের সাথে যুক্ত করে ফেসবুকে অপপ্রচার করে আইনমন্ত্রী ও সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এজহারে ১৩টি ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর কথা উল্লেখ করা হয়েছে। মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ