Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচাবাজার ও দোকানপাট খোলা রাখার সময়সূচী পরিবর্তন

  |   শনিবার, ২৫ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচাবাজার ও দোকানপাট খোলা রাখার সময়সূচী পরিবর্তন

ডেস্ক রিপোর্ট:

রমজানে ব্রাহ্মণবাড়িয়ায় বাজার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা, ইফতারি বিক্রয় নিষিদ্ধ।

পবিত্র মাহে রমজানের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কাঁচা বাজার ও দোকানপাট খোলা রাখার সময়সূচী পরিবর্তন করা হয়েছে।

 

শুক্রবার করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

 

 

রমজানের সময় সকালে সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠেন সে কারণে সকাল ৬ টার পরিবর্তে বাজার ৮ থেকে শুরু হবে এবং চলবে বিকেল চারটা পর্যন্ত।

 

ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরাম উল্লাহ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাক্তার আবু সাঈদ প্রমূখ।

 

সভায় জানানো হয়, যেহেতু রমজান মাসে সেহরি ও নামাজের পর সাধারণত মানুষ সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেন সুতরাং বাজারসমূহ আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। তবে কোথাও ইফতারি বিক্রয় করা যাবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ