Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা

  |   রবিবার, ২৬ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পেঁপে গাছ কাটাকে কেন্দ্র করে জেঠাতো ভাইয়ের সাথে ঝগড়া করে সুচন্দ্রা দাস (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার সময় উপজেলা সদরের পশ্চিম পাড়া এ ঘটনা ঘটে। মৃত সুচন্দ্রা দাস হরেন্দ্র দাসের মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গতকাল ২৫ এপ্রিল রাতে একটি ফুল গাছ নিয়ে সুচন্দ্রা দাস ও ধনেঞ্জয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে সুচন্দ্রা ধনঞ্জয়ের একটি ফুল গাছ দা দিয়ে কেটে ফেলে। বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর ধনঞ্জয় সুচন্দ্রার একটি পেঁপে গাছ কেটে ফেলে। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি সুচন্দ্রা। ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০ টার সময় সুচন্দ্রা রান্না ঘরে বাঁশের সাথে গলায় উড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। সুচন্দ্র দাস ও ধনঞ্জয় জেঠাতো ভাই।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি পশ্চিম পাড়ায় একজন কিশোরী আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত থানায় কেউ মামলা করেনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ