| সোমবার, ২৭ এপ্রিল ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
বিশেষ প্রতিনিধি
ভারতের ত্রিপুরা রাজ্য পুলিশ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। রোববার রাজ্যের সূর্যমণিনগর থানা পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা পেশায় নির্মাণ(রাজমিস্ত্রী) শ্রমিক।
তারা বাংলাদেশের রাজশাহী এলাকার বাসিন্দা বলে
রাজ্য পুলিশকে জানিয়েছেন।সোমবার ত্রিপুরার দৈনিক সংবাদ পত্রিকায় ‘পুলিশের জালে ৩ বাংলাদেশি’
-শিরোনামে প্রকাশিত খবরে এ তথ্য জানাগেছে।
আটককৃতরা হলেন কবির হোসেন
(২৩), তাহিদ ওসমান (১৯) এবং কবীর ইসলাম (২২)। তারা তিনজনই রাজশাহী এলাকার বাসিন্দা।
জানাযায়, ভারতের ত্রিপুরা রাজ্যে এক ঠিকাদারের অধীনে থেকে ‘ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের’ নির্মাণ কাজ করছিলেন ওই তিনজন নির্মাণ শ্রমিক।
রোববার গোপন সূত্রে খবর পেয়ে রাজ্যের আমতলী থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর নির্মাণাধিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায়। এসময় ওই তিন
বাংলাদেশিকে আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বাংলাদেশি নাগরিক বলে পুলিশকে জানায়।
আটক বাংলাদেশিরা এগারো মাস আগে ত্রিপুরায় গিয়েছে বলে সেখানকার পুলিশকে জানায়। আটককৃতদের করোনাভাইরাস সংক্রমণ রয়েছে কি-না পরীক্ষার জন্য রাজ্য পুলিশ আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়েছে বলে প্রকাশিত সংবাদে জানাগেছে।