Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

করোনা উৎসর্গ নিয়ে সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু

  |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

করোনা উৎসর্গ নিয়ে সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: জ্বর গলাব্যাথা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যেই মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে চিকিৎসকদের সন্দেহ। ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে মঙ্গলবার রাত সোয়া ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।

 

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ গণমাধ্যমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে খোকন ভাইকে নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময়ই উনার অবস্থা আশঙ্কাজনক ছিল।

‘আমাদের ডাক্তাররা চেষ্টা করার মধ্যেই সোয়া ১০টার দিকে তিনি মারা যান।’

 

চিকিৎসকরা জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার অ্যাজমারও সমস্যা ছিলো।

তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলেও তা পরীক্ষা করা হয়নি বলে জানা গেছে। সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিব রহমান, তার করোনাভাইরাসের উপসর্গ ছিল। পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছিল।

 

তিনি জানান, আজ রাতেই আইইডিসিআরের ব্যবস্থপনায় তার দাফন হওয়ার কথা রয়েছে।

হাবিব রহমান বলেন, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন হুমায়ুন কবির খোকন। আজ (মঙ্গলবার) সকালে শ্বাসকষ্ট ও মাথাব্যথা বৃদ্ধি পায়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সের মাধ্যমে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

হুমায়ুন কবির এর আগে দৈনিক মানবজমিন, আমাদের সময়সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেন।

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ