Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সরাইলে ১০ টাকা কেজি দরের চালসহ একজন আটক

  |   বুধবার, ২৯ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সরাইলে ১০ টাকা কেজি দরের চালসহ একজন আটক

বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ টাকা কেজি দরের চালসহ মো. রফিক মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে  বুধবার ২৯ এপ্রিল সন্ধ্যায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের তিতাসপাড়ার গঙ্গারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

চালগুলো ইব্রাহিম মিয়া নামে এক ডিলারের বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। তিনি শাহাজাদাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) আসমা বেগমের স্বামী। রাতে সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আইনী ব্যবস্থা নেয়া হয় নি।

শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, স্থানীয়দের দেয়া তথ্য মতে পুলিশ চাল আটক করে নিয়ে যায় বলে জানতে পেরেছি। তবে চালগুলো কোথা থেকে কিভাবে এলো সেটা নিশ্চিত হতে পারেন নি।

ওয়ার্ড মেম্বার আসমা বেগম জানান, কার্ডধারীদের কাছ থেকে কিনে নিয়ে আটক ওই ব্যক্তি চাল কোথায় যেন নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে ধরে নিয়ে যায়। এ ঘটনায় ডিলারের কোনো দায় নেই বলে তিনি দাবি করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ