Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মাছিহাতা ইউনিয়নে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন

  |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মাছিহাতা ইউনিয়নে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন

অমিত হাসান অপু:

করোনা ভাইরাস ক্লান্তিলগ্নে গর্ভবতী মায়েদের জন্য ব্রাহ্মবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুনের নির্দেশনায়,১৩নং মাছিহাতা মডেল ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আল আমিনুল পাভেল নিজ অর্থায়নে গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছেন,গর্ভবতীরা এ সুবিধা ভোগ করতে পারবেন।

 

নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব সেবা নিশ্চিত করণের লক্ষে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করেন জনাব ডাঃ মোঃ শওকত হুসেন,পরিচালক ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পঙ্কজ বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর-ব্রাহ্মণবাড়িয়া।

 

এ সময় উপস্তিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব এম এ এইচ মাহবুব আলম, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকিব উদ্দিন, ১৩নং মাছিহাতা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সোলামান মেম্বার, মাছিহাতা ইউনিয়নের পুলিশ কমিউনিটির সভাপতি মোঃ সেলিম আহামেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিনুল হক পাভেল।

 

১৩ নং মাছিহাতা ইউনিয়নে ৪১২ জন গর্ভবতী মহিলা রয়েছে।

 

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে প্রত্যক গর্ভবতী মহিলার মোবাইল নম্বর রয়েছে। যাতে করে তাদের সাথে যোগাযোগ করে গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করা যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ