Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

এবার করোনা আক্রান্ত পরিবারের ধান কেঁটে মাড়ায় করে দিল যুবলীগ

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

এবার করোনা আক্রান্ত পরিবারের ধান কেঁটে মাড়ায় করে দিল যুবলীগ

ডেস্ক রিপোর্ট:

আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের ৬০ বছর বয়সী কৃষক নুরুল ইসলামের দুই কন্যা করোনা ভাইরাসে আক্রান্ত। পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

বিপদগ্রস্থ এই পরিবারের জমিতে ধান পেকেছে কিন্তু কেটে ঘরে তুলার মতো লোক না থাকায় আজ মঙ্গলবার আখাউড়া উপজেলা যুবলীগের ২৫ জন নেতাকর্মী এই পরিবারের ধান কেটে মাড়ায় করে দিয়েছেন।

আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল ও পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান  জানান,  করোনায় আক্রান্ত আমোদাবাদ গ্রামের লিজা ও রত্নার বাবা কৃষক নুরুল ইসলামের পরিবার অসহায় হয়ে পড়েছেন।

নিয়ম অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকায় এই পরিবারের ৩০ শতক ভুমির পাকা ধান কেটে ঘরে তুলার লোক পাচ্ছিল না। এই খবর শুনে সকালে করোনা আক্রান্ত নুরুল ইসলামের পরিবারের ধান কেটে বাড়ি পৌছে দিয়ে মাড়ায় করে দিয়েছি আমরা।

তারা আরো জানান, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজলকে আমাদের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক নির্দেশ দিয়েছেন যুবলীগ নেতা-কর্মীরা করোনা আক্রান্ত এই পরিবারের ধান কেটে বাড়িতে দিয়ে আসার জন্য। এই নির্দেশনা অনুযায়ী যুবলীগ নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশ নিয়ে

ধান কাটার কাজে অংশগ্রহন করেন উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য ইকবাল হাসান, আখাউড়া উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল ভুইয়া, সাধারন সম্পাদক হানিফ রানা, স্থানীয় যুবলীগ নেতা আতিকুর রহমান, মজনু চৌধুরী, তানভীর ভুইয়া, জুয়েল ভুইয়া, স্বাধীন তিতাস, শাহনেয়াজ, সেলিম মিয়া, হরিলাল মেম্বার, হারুন মিয়া প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ