Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মাদক ব্যবসা অব্যাহত বিপুল পরিমান মাদকসহ নগদ টাকা উদ্ধার।

  |   রবিবার, ১০ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাদক ব্যবসা অব্যাহত বিপুল পরিমান মাদকসহ নগদ টাকা উদ্ধার।

অমিত হাসান অপু :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী কাপ্তান ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদকের বস্তার সঙ্গে রক্ষিত নগদ ৩ লাখ ৪২ হাজার ১৮০ টাকা, ১ হাজার ৩০৫ পিস ইয়াবা, ১২১ বোতল ফেন্সিডিল, ৮ কেজি গাঁজা ও ৪০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়।মাদক ব্যবসায়ী কাপ্তান ভূঁইয়া আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা।শনিবার (৯ মে)সন্ধায় উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামে গঙ্গাসাগর ২৫বিজিবি ক্যাম্পের জওয়ানরা অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে কাপ্তানসহ তার আরো সহযোগী আপন তিন ভাই পলায়ন করে। এ ঘটনায় আখাউড়া থানায় পলাতক দেখিয়ে ওই ৪ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেছে বিজিবি। আসামীরা হলেন ছোট কুড়িপাইকা গ্রামের মৃত আবদুল আজিজের ৪ ছেলে যথাক্রমে মো: কাপ্তান মিয়া(৪০),মোঃ: নজু মিয়া (৫০),মো: কায়কোবাদ (৩২)ও কাউসার মিয়া (৩৮)।বিজিবি সূত্র জানায়,শীর্ষ মাদক ব্যবসায়ী কাপ্তানের বাড়িতে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের চালান প্রবেশ করার গোপন সংবাদের ভিত্তিতে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের জওয়ানদের সঙ্গে নিয়ে গঙ্গাসাগর ২৫বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রবিউল ইসলাম শনিবার সন্ধায় অভিযান চালায়।গঙ্গাসাগর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলাম জানান, অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ৪ ভাই পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওদের ৪ জনকে পলাতক আসামি করে উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানা অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী বলেন,আখাউড়ার সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি।অভিযোগ পাওয়ার সাথে সাথে পদক্ষেপ নেয়া হচ্ছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ