Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ী ৪ নারী ক্রেতার জরিমানা ১১ দোকানে তালা

  |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ী ৪ নারী ক্রেতার জরিমানা ১১ দোকানে তালা

আখাউড়ার আলো ২৪.কম:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবিনব কায়দায় দোকান খোলা রাখা করোনা আইন অমান্যকারী ক্রেতা-বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্প্রতিবার দুপুরে দোকানের সাটার বন্ধ রেখে ভিতরে ক্রেতা বসিয়ে কাপর বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ কাপড় ব্যবসায়ি ও ৪ নারী ক্রেতাকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এসময় দোকান খোলা রেখে পালিয়ে যাওয়া আরো ১১ ব্যবসায়ির দোকানে তালা জুলিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

আখাউড়া থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রেইনা। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী।

 

কাপড়ের দোকানদার মিন্টু মিয়া, মজিবুর রহমান, আনোয়ার মিয়া, আলমগীর মিয়া নামক চার ব্যবসায়ির প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা, সবুজ মিয়া ও সফিক মিয়া নামক দুই ব্যবসায়ির প্রত্যেককে ১ হাজার করে ২ হাজার টাকা এবং ফাতেমা আক্তার, সুপা বেগম, জান্নাত আক্তার ও আসমা বেগম নামক ৪ নারী ক্রেতার প্রত্যেককে ৫০০ টাকা করে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা জানায়, করোনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে। কেউ করোনা আইন অমান্য করে দোকান খোলা রাখলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ