| বৃহস্পতিবার, ২১ মে ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎস্পর্শে মো.জুবায়ের মিয়া (১৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার
বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের মধ্যপাড়ায় এ দুর্ঘটনা
ঘটে। জুবায়ের ওই ইউনিয়নের সদর চকবাজার এলাকার অ্যাংরাজ মিয়ার ছেলে।
নিহতের চাচা মোহাম্মদ হোসেন জানান, মধ্যপাড়া এলাকায় অটো গ্যারেজে ভেজা
শরীর নিয়ে জোবায়ের অটো চার্জ দিতে গেলে অসাবধানতানশত বিদ্যুৎতায়িত হয়।
এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যায় জানাজা শেষে তাঁর লাশ দাফন করা
হয়েছে।