Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ইয়াবাসহ পৌর মেয়রের ভাতিজা গ্রেফতার

  |   শনিবার, ২৩ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ইয়াবাসহ পৌর মেয়রের ভাতিজা গ্রেফতার

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ভাতিজা সাগর খলিফা
(২৬) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আগরতলা
সড়কের পৌরশহরের বাইপাস বঙ্গবন্ধু স্কয়ার থেকে আখাউড়া থানা পুলিশ তাকেগ্রেফতার করে।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া পৌরশহরের বাইপাস বঙ্গবন্ধু স্কয়ার এলাকা থেকে আখাউড়া পৌরভার মেয়র তাকজিল খলিফা কাজলের ভাতিজা সাগর খলিফাকে টহল পুলিশ আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে ইয়াবা এবং মোটরসাইকেলসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে বলে ওসি জানিয়েছেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর মেয়র তাজজিল খলিফা কাজলের ভাতিজা সাগর
খলিফা বিরুদ্ধে সীমান্তে মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উল্লেখ, কিছুদিন আগেও আখাউড়া সীমান্ত এলাকা থেকে সাগর খলিফাকে ইয়াবা এবংএকটি মোটরসাইকেলসহ আটক করে বিজিবি ফকির মোড়া সদস্যরা।

পরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক বছরের সাজা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠিয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ