Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে থাকা চিকিৎসক ও রোগীদের জন্য খাবার পাঠালেন জেলা প্রশাসক

  |   সোমবার, ২৫ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে থাকা চিকিৎসক ও রোগীদের জন্য খাবার পাঠালেন জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত ১৭ জন রোগী ও দায়িত্বরত চিকিৎকদের জন্য খাবার পাঠিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। সোমবার দুপুরে ঈদের খাবার হিসেবে সেমাই, মিষ্টি, মালটা, লিচু, আপেল, কমলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠানো হয়।

জেলা প্রশাসকের পক্ষে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান এসব খাবার নিয়ে হাজির হন। এ সময় তার সঙ্গে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান জানান, জেলা প্রশাসক স্যার আজ ঈদের দিন যা খাবেন, আইসোলেশনে থাকা ১৭ জন রোগী ও দায়িত্বরত চিকিৎকদের জন্য সেসব খাবারই তিনি পাঠিয়েছেন। করোনা আক্রান্তরা যেন নিজেদের একাকীত্ব না ভাবেন এই জন্যই তিনি এ উদ্যোগ নিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ