| সোমবার, ২৫ মে ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মসজিদে প্রবেশের সময় জীবানুনাশক ছিটিয়ে ও মসজিদে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করা হয়।
সকাল সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় জামে মসজিদে। পরেএকই মসজিদে সকাল পৌনে আটটায় দ্বিতীয় ও সকাল সাড়ে আটটায় তৃতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহ জামাতের ইমাম নোমান আলহাবিব। কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ অাদায় করেন ব্রাহ্মণবাড়িয়া জেলাপ্রশাসকহায়াত-উদ-দৌলা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড: লোকমান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিকও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন শ্রেণী পেশারএদিকে শহরের জামিয়া ইউনুছিয়া মসজিদ, ভাদুঘর শাহি জামে মসজিদ, কুমারশীল মোড়মদিনা সজজিদ, শেরপুর জামে মসজিদ, পুলিশ লাইস জামে মসজিদ, মেড্ডা বাসষ্ট্যান্ডজামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে কয়েক ধাপে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজআদায়কালে মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি বৈশ্বিক করোনা মহামারি থেকেমুক্তি লাভের জন্যে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে অন্যান্য বছর ঈদের নামাজ আদায় শেষে প্রথাগত কোলাকুলি ও হ্যান্ডশেক করলেওএবার কিন্তু সেটা লক্ষ্য করা যায়নি। ঈদের নামাজ আদায় কালে পুলিশ ও র্যাব সদস্যরামসজিদের বাহিরে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, করোনা ভাইরাসের কারণে এবছর একটিভিন্ন প্রেক্ষাপট হাজির হয়েছে। আমরা সবাই নিরাপদ দুরত্ব ও স্বাস্থ্যবিধিমেনে ঈদের নামাজ আদায় করেছি। এবারের ঈদে আমরা মানুষকে ঘরে থাকার জন্য নির্দেশনা দিয়েছি। ঘরে থাকলেই মানুষ সুস্থ থাকতেপারবে। ঘরে থাকার মাধ্যমে আমরা এই মহামারীকে পরাজিত করব।