Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় মাদক সম্রাজ্ঞী পারভিন ইয়াবাসহ আটক

  |   মঙ্গলবার, ২৬ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাদক সম্রাজ্ঞী পারভিন ইয়াবাসহ আটক

অমিত হাসান অপু:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারভিন আক্তার (৩০)নামে এক শীর্ষ মাদক সম্রাজ্ঞীকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।

সোমবার(২৫মে)সন্ধায় এসআই হুমায়ূন কবির ও এসআই অনুপের ঘন্টাব্যাপী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। আটককৃত পারভিন আক্তার পৌরশহরের রাধানগরের লালবাজার এলাকার উজ্জ্বল মিয়ার(৫০)স্ত্রী।পারভিন আক্তারের দাবি তার স্বামী উজ্জ্বল মিয়া ইয়াবা সেবন করে।ইয়াবা সেবনের দায়ে উজ্জ্বল মিয়াকেও আটক করে থানায় আনা হয়েছে। জানা যায়,সোমবার সন্ধায় আখাউড়া পৌরশহরের বাইপাস এলাকায় ইয়াবা পাচারকারী সন্ধেহে আকবর হুসেন(২৮)নামে এ যুবককে আটক করে পুলিশ।তারপর আকবর হুসেনের তথ্যমতে পারভীন আক্তারের বাসায় অভিযান চালায় পুলিশ।প্রায় ১ ঘন্টা বাসার গেইট তালাবদ্ধ করে রাখে মাদকসম্রাজ্ঞী পারভিন আক্তার।চাবি না দেয়ায় গাছ বেয়ে ভবনের ছাদে উঠেন এসআই হুমায়ুন কবির।পুলিশের ধারনা বিশাল পরিমানের ইয়াবার চালানটি পুলিশের খবর পাওয়ার পর গায়েব করে ফেলা হয়েছে। তবে অনুসন্ধান করে নগদ কয়েক হাজার টাকা, ইয়াবা খাওয়ার বিভিন্ন উপকরণ ও কিছুসংখ্যক ইয়াবা পাওয়া যায়।এসআাই হুমায়ুন কবির জানায়,পারভীন আক্তারের নামে অনেক অভিযোগ আছে।সে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী।দীর্ঘদিন যাবৎ সে চোখের আড়ালে মাদকব্যবসা করে আসছে।পরবর্তীতে বাইপাসের ইয়াবা সম্রাজ্ঞী তানজিনার মা কেও আটক করা হয়।মাদকসম্রাজ্ঞী পারভিন আক্তারকে গ্রেফতারের খবর পেয়ে তাদের সহযোগী তানজিনা পলায়ন করে।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)রসুল আহমেদ নিজামী বলেন,মাদকসম্রাজ্ঞী পারভিন আক্তারের সাথে আর কারা জড়িত তাদের খোঁজে বের করার চেষ্টা চলছে।আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ