| মঙ্গলবার, ২৬ মে ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মো: আজাদ ভুইয়া (৪৫) নামে এক বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঈদের দিন সোমবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামবাসী ইয়াবাসহ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশে সোর্পদকৃত আজাদ ভুইয়া আখাউড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক।
স্থানীয়রা জানায়, ঈদের দিন সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় মো: আজাদ ভুইয়াসহ দুইব্যক্তি উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের রাস্তায় মাদক বহন করছিল। খবর পেয়ে গ্রামবাসী তাকে ২০পিস ইয়াবাসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সৌপর্দ করে।
স্থানীয়রা আরো জানায়, সোর্পদকৃত আজাদ ভুইয়া একজন চিহ্নিত আদম ব্যবসায়ি। আদম ব্যবসায় নানা অনিয়মের কারণে আজাদ ভুইয়াকে আরো দুইবার জেলে যেতে হয়েছে। আজাদ ভুইয়ার বাড়ি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে।
এদিকে আজাদ ভুইয়ার স্ত্রী স্থানীয় প্রাইমারী স্কুল শিক্ষিকা সোম আক্তার তার স্বামী নির্দোষ দাবী করে বলেন, তার স্বামী আদম ব্যবসা করলেও মাদক ব্যবসায় জড়িত নয়। সম্প্রতি করোনায় ক্ষতিগ্রস্থ দক্ষিণ ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে ৫ লাখ টাকা বিতরণ করেছে। ঈদের দিনরাতে একটি মসজিদে অর্থ সহায়তা দেয়ার ব্যাপারে গিয়েছিল নুরপুর গ্রামে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী জানায়, নুরপুর গ্রামবাসী ঈদের দিন রাতে ২০ পিস ইয়াবাসহ আজাদ ভুইয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক মাদক মামলা হয়েছে।