Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারত ত্রিপুরায় করোনা সন্দেহে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

  |   বুধবার, ২৭ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারত ত্রিপুরায় করোনা সন্দেহে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ভারতের ত্রিপুরা রাজ্যের সিদাই থানার গোপালপুর গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে লোকমান হোসেন নামের বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে ধর্মঘর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবকের লাশ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু বিএসএফ লোকমানের মৃত্যুর কোনো কাগজপত্রের দিতে রাজি না হওয়ায় লাশ গ্রহণ করেনি বিজিবি।

 

লোকমান হোসেন মাধবপুর উপজেলার মালনচপুর গ্রামের মৃত আ. হাসিমের ছেলে।

 

৫৫ বিজিবি সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, লোকমান হোসেন গত ২৪ মে ধর্মঘর-মোহনপুর সীমান্তে দিয়ে ত্রিপুরার সিদাই থানার গোপালপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যান। সেখানে তাকে করোনা রোগী সন্দেহে পিটিয়ে সীমান্তের কাছে ফেলে রাখে এলাকাবাসী। খবর পেয়ে সিদাই থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, খবর পেয়ে বিএসএফের কাছে লাশ ফেরত চেয়ে চিঠি দেয় বিজিবি। বুধবার বিকেলে মোহনপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়। তবে বিএসএফ লোকমানের মৃত্যুর কোনো কাগজপত্র দেওয়ায় বিজিবি তার লাশ গ্রহণ করতে রাজি হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ