Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

বাংলাদেশে আটকে পরা ১৫০০জন নাগরিককে ১০টি ফ্লাইটে ভারতে পাঠানো হয়েছে-রিভাগাঙ্গুলী দাস 

  |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে আটকে পরা ১৫০০জন নাগরিককে ১০টি ফ্লাইটে ভারতে পাঠানো হয়েছে-রিভাগাঙ্গুলী দাস 

আখাউড়ার আলো ২৪ ডেক্স:করোনাভাইরাসের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকেপড়া নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়া অব্যহত রেখেছে ভারত সরকার। আজ বৃহস্প্রতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২৮ জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ভারতীয়রা বাংলাদেশ ভ্রমণে এসেছিল।

 

আজ দুপুরে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস,বলেন, করোনায় বাংলাদেশে আটকে পরা ১৫০০জন নাগরিককে আজ ১টি সহ মোট ১০টি ফ্লাইটে ভারতে পাঠানো হয় এ সময় তিনি আরো বলেন আজ ত্রিপুরা, আসাম, মেঘালয়, সীমান্ত দিয়ে ২৩০ জনকে ভারতে পাঠানো হয় যাত্রীদের উইস করতে তিনি আখাউড়া স্থলবন্দরেে উপস্থিত হন।এসময় সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যাণার্জী উপস্থিত ছিলে।

 

তাদেরকে অভ্যর্থনা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।

 

ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় তাদের সাথেসহ বাংলাদেশ ও ভারত স্থলবন্দর সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। ভারতে পৌঁছে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নিজ দেশের নাগরিকদের পরামর্শ দেন হাই কমিশনার।

করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বাংলাদেশে আটক পড়া ভারতীয় নাগরিকরা তাদের বাড়িতে যেতে পারবে বলে সন্তোষ্টি প্রকাশ করেন এবং আটকেপড়া অবস্থা থেকে উদ্ধারের জন্য তারা ধন্যবাদ জানায় হাইকমিশনের প্রতি।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান নেছার আহমদ চৌধুরী, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ