Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে মাদকবিরোধী সভার আয়োজন করে হামলার শিকার ব্যবসায়ির মৃত্যু

  |   শনিবার, ৩০ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে মাদকবিরোধী সভার আয়োজন করে হামলার শিকার ব্যবসায়ির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দাদী কাফনের কাপড় নিয়ে ফেরার পথে যুবলীগ নেতা ওতার সহযোগিদের হামলায় আহত ব্যবসায়ী আবু নাছের (৩৫) মারা গেছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ধানমণ্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। হত্যাকান্ডর শিকার নাছের বিজয়নগর উপজেলা পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের আবু শামার ছেলে।

নাছেরের ভাবি রোকেয়া বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,লাশ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। মাদকবিরোধী সভার আয়োজনকে কেন্দ্র করে ২৪ মে তিনি হামলার শিকার হয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ মে বিকেলে সেজামুড়া গ্রামের বাসিন্দা ওবিজয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু কাউসার ভূঁইয়া এবং তারসহযোগীদের বিরুদ্ধে গ্রামের মুরব্বি ও যুবকদের নিয়ে স্থানীয় একটি স্কুল মাঠে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। আবু নাছের ওই সভার আয়োজকদের একজন

ছিলেন। সভা থেকে সেজামুড়া গ্রামের ওপর দিয়ে মাদকের পাচার করতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আবু নাছের সাংবাদিকদের জানান, ২৪ মে সকালে তার দাদী মারা যাওয়ায় কাফনের কাপড় কিনতে স্থানীয় আউলিয়া বাজারে যান তিনি। কাপড় কিনে বাড়ি ফেরার পথে স্থানীয়  নজরপুরগ্রামেরতিন রাস্তার মোড়ে আসা মাত্র কাউসারসহ ১২-১৪ জন তার পথরোধ করে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেন।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান  হামলার ঘটনায় নাছেরের পিতা আবু শামা মামলা দায়ের করেন। লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে যদি আঘাতজনিত কারণে মৃত্যুর কথা উল্লেখ করা হয়-তাহলে ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। অভিযুক্ত কাউসারসহ আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ