Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া রিভলবার ও গুলিসহ যুবলীগ নেতা সুমন আটক

  |   রবিবার, ৩১ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া রিভলবার ও গুলিসহ যুবলীগ নেতা সুমন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিদেশি রিভলবার ও ২রাউন্ড গুলি সহ জেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক জিএস সুমন মিয়াকে আটক করেছে র‍্যাব।

 

রোববার জেলা শহরের পশ্চিম পাইকপাড়ার ট্যাংকের পাড় থেকে তাকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের সভাপতি মুসলেম মিয়ার ছেলে।

 

রোববার দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রিভলবার ও গুলি সহ সুমন মিয়াকে আটক করা হয়। এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ