| রবিবার, ৩১ মে ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত বৃহস্পতিবার ভারতে যাওয়া ১০৬ জনের মধ্যে ৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে ত্রিপুরা সরকার।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে এই তথ্য দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এদিন মোট ৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
এর মধ্যে ১০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। মুখ্যমন্ত্রী জানান, প্রত্যেককে সুরক্ষিত রাখার জন্য রাজ্য সরকার সমস্ত ধরনের ব্যবস্থা নিয়েছে। এদিকে, নতুন করোনা আক্রান্তদের কোভিড-১৯ কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
ত্রিপুরায় এখন পর্যন্ত ২৫৪ জন করোনা-য় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে রয়েছেন ৮০ জন সক্রিয় করোনা আক্রান্ত। তিন জন ত্রিপুরার বাইরে চিকিত্সাধীন। প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ১০৬ জন ত্রিপুরায় ফিরেছেন। তাঁদের প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হয়েছে।