Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় সাইমন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাস স্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সাইমন সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের কবির খানের ছেলে৷ এই দূর্ঘটনায় বিল্লাল হোসেন নামের আরেকজন আহত হয়।

 

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল নামক এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের দিকে আসা একটি ট্রাকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে একজন মারা যান৷

 

তিনি আরও বলেন, ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। লাশ জেলা সদর হাসপাতালে রাখা আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ