Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় টর্ণেডোতে অর্ধশতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

  |   শনিবার, ০৬ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় টর্ণেডোতে অর্ধশতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণাবড়িয়ার দুই উপজেলায় টর্ণেডোতে কয়েকটি গ্রামের অর্ধশতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

শনিবার (৬ জুন) সকাল সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে জেলার সরাইল ও নাসিরনগর উপজেলায় টর্ণেডোতে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিসা দেওয়া হচ্ছে।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, সকালে হঠাৎ করে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনিবড্ডা ও নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া এবং বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইল গ্রামের উপর দিয়ে টর্ণেডো বয়ে যায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই টর্ণেডোর ফলে গ্রামগুলোর অর্ধশতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অনেক ঘরের চালাও উড়ে গেছে। এ সময় সড়কের গাছপালা ও নদীতে থাকা বেশ কয়েকটি নৌকাও ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ঘটনার খবর পেয়ে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শনে গেছেন।সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা জানান, সকালে টর্ণেডোর আঘাতে নোয়াগাঁও ইউনিয়নের কুচনিবুড্ডা গ্রামের ১৬টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফি জানান, ক্ষতিগ্রস্ত গ্রামগুলো ঘুরে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে। যত দ্রæত সম্ভভ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ