| রবিবার, ০৭ জুন ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
আখাউড়ার আলো ২৪ ডেক্স:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রবিবার সকাল থেকে কোনো পণ্য নিচ্ছে না ভারতীয়রা। ওপারে দায়িত্বরত ১০ করোনা আক্রান্ত হওয়ায় ১২ জুন পর্যন্ত লকডাউন ঘোষণার প্রেক্ষিতে ভারতীয়রা পণ্য নেয়া বন্ধ করে দেয়। স্থলবন্দরে কর্মরত বিএসএফসহ ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তারা স্থলবন্দর লকডাউন করেছে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা এ তথ্য নিশ্চিত করেছ জানান, আখাউড়া স্থলবন্দর এলাকায় কর্মরত ভারতের ৮ জন বিএসএফ সদস্য, একজন স্বাস্থ্যকর্মী ও একজন কর্মচারীর শরীরে আজ রোববার করোনা ভাইরাস শনাক্ত হয়।
সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য ভারত সরকার আখাউড়া স্থলবন্দরের ভারতীয় অংশ আজ সকাল থেকে টানা ৬ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে, এর মধ্যে করোনা শনাক্তের পরিমান নিয়মিত বাড়তে থাকলে অনির্দিষ্টকালের জন্য স্থলবন্দর লকডাউন করবে ভারত সরকার।
স্থলবন্দরের ব্যবসায়িরা জানান, লকডাউন ঘোষণা করায় আজ রোববার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানী -রফতানী পন্যের কোন গাড়ি চলাচল করেনি। যার ফলে বন্দরে বেশ কয়েকটি গাড়ি আটকা পড়েছে।
বাংলাদেশ-ভারতীয় ব্যবসায়িদের সীদ্ধান্ত অনুযায়ী লকডাউনকৃত সময়ে আখাউড়া স্থলবন্দরের সমস্ত আমদানী-রফতানী বানিজ্য বন্ধ থাকবে। এই ঘটনায় বাংলাদেশ অংশেও লকডাউন ঘোষণা করতে আখাউড়া উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও ব্যবসায়িরা জানিয়েছেন।